Logo

বিনোদন

বাবা হওয়ার সুখবর দিলেন ফারহান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৯

অ
বাবা হওয়ার সুখবর দিলেন ফারহান

ছবি: সংগৃহীত

নিজের ৫১ তম জন্মদিন ঘটা করে পালন করলেন বলিউড অভিনেতা ও পরিচালক ফারহান আখতার। সেই সাথে জন্মদিনের দিনেই ভক্তদের দিলেন দারুণ এক সুখবর। তৃতীয়বারের মতো বাবা হওয়ার সংবাদ জানালেন তিনি।

২০২২ সালে অভিনেত্রী ও সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিবাহে আবদ্ধ হন ফারহান। দুই বছরের বিবাহিত জীবনের পর সুখবর এলো যে ফারহান ও শিবানী বাবা-মা হতে চলেছেন। তবে এটি ফারহানের জন্য তৃতীয়বার বাবা হওয়ার ঘটনা।

এর আগে, ২০০০ সালে কেশসজ্জা শিল্পী অধুনা ভবানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান। ১৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে বিচ্ছেদ হয় তাদের। ১৭ বছরের দাম্পত্য জীবনে দুই মেয়ের বাবা হয়েছিলেন ফারহান। ফারহানের দ্বিতীয় বিয়েতে এই দুই মেয়েও উপস্থিত ছিল।

শিবানী দান্ডেকর সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীর প্রশংসা করেন। শিবানী বলেন, ‘ফারহান ও অধুনা দুজনেই সফল বাবা-মা। তাদের দুই মেয়ের মা হয়ে ওঠার কোনো চেষ্টা আমি করি না, কারণ অধুনা মা হিসেবে দারুণ! আমরা সবসময় তাদের পাশে আছি।’

বাবা-মায়ের বিচ্ছেদ দুই মেয়ের উপর কিছুটা প্রভাব ফেলেলেও, বর্তমানে ফারহান ও শিবানী সুখে সংসার করছেন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন