Logo

বিনোদন

নায়ককে হারিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় খলনায়ক

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৫

অ
নায়ককে হারিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় খলনায়ক

ছবি: সংগৃহীত

হলিউডের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় সাধারণত সুপারস্টার নায়করা স্থান করে নেন। তবে ১৯৮৯ সালে, একজন ভিলেন সেই ধারার বাইরে গিয়ে সিনেমার নায়কদেরও বেতন তালিকায় হারিয়ে ইতিহাস তৈরি করেন। তিনি ছিলেন কিংবদন্তি অভিনেতা জ্যাক নিকলসন। যিনি টিম বার্টনের পরিচালিত  ‘ব্যাটম্যান’ সিনেমায় জোকারের চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৮৯ সালের ‘ব্যাটম্যান’ সিনেমায় মাইকেল কিটন ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করলেও, সিনেমার সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন নিকলসনের জোকার। সিনেমাটিতে  $৬ মিলিয়নের অগ্রিম পারিশ্রমিক ও লাভ-বন্টনের চুক্তি করেন নিকলসন।

বক্স অফিসে বিশাল সাফল্য অর্জন করে ‘ব্যাটম্যান’। যার মাধ্যমে নিকলসনের আয় হয় মোট $৬০ মিলিয়ন। সেই সময়ে এই আয় তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা করে তুলেছিল, যা আর্নল্ড শোয়ার্জনেগার এবং সিলভেস্টার স্ট্যালোনের মতো তারকাদেরও ছাড়িয়ে গিয়েছিল।

শুধুমাত্র জ্যাক নিকলসনের জনপ্রিয়তা নয়, বরং তার পেশারদার চুক্তিই তাকে সেই সময়ে হলিউডের শীর্ষ পারিশ্রমিক প্রাপ্ত তারকাদের তালিকার শীর্ষে নিয়ে যায়। এমনকি টম ক্রুজ, ব্রুস উইলিস ও জনি ডেপের মতো তারকারা সেই সময় তুলনামূলকভাবে কম আয় করছিলেন। 

জ্যাক নিকলসনের এই বিশাল আয় তখনকার সময়ের জন্য এক অসাধারণ ঘটনা ছিল। পরবর্তী সাত বছরে কেউ তার রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেনি। ১৯৯৬ সালে টম ক্রুজ যখন ‘মিশন ইম্পসিবল’ সিনেমা থেকে $৭০ মিলিয়ন আয় করেন, তখন সেই মাইলফলক ভেঙে যায়। ১৯৯৯ সালে "দ্য সিক্সথ সেন্স" সিনেমার সাফল্যের পর ব্রুস উইলিস প্রথম তারকা হন, যিনি $১০০ মিলিয়ন আয় করেন। 

জ্যাক নিকলসনের এই ঘটনা প্রমাণ করে যে, শুধু নায়ক নয়, খলনায়কও হলিউডে পারিশ্রমিকের তালিকায় রাজত্ব করতে পারে। যদি তার পিছনে থাকে পেশাদার সিদ্ধান্ত এবং অপ্রতিদ্বন্দ্বী অভিনয় দক্ষতা।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন