Logo

বিনোদন

এক দশক পর ডিগ্রি অর্জন করলেন কার্তিক আরিয়ান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ২০:০৪

অ
এক দশক পর ডিগ্রি অর্জন করলেন কার্তিক আরিয়ান

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান অভিনয়ে একের পর এক সফলতা অর্জনের পাশাপাশি এবার প্রমাণ করলেন তার অধ্যবসায় শুধু অভিনয়েই সীমাবদ্ধ নয়। ২০২৫ সালে এসে দিল্লির ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন তিনি। 

কার্তিক তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এই খুশির খবরটি জানান। ভিডিওতে দেখা যায়, তিনি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং প্রশংসাপত্র গ্রহণ করছেন। পোস্টের ক্যাপশনে কার্তিক লেখেন, ‘পিছনের সারিতে বসা থেকে সমাবর্তন মঞ্চে উঠে আসা— কী অসাধারণ সফর! মাত্র এক দশক সময় নিয়েছি ডিগ্রির জন্য।’


গত বছর কার্তিক অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ও ‘ভুলভুলাইয়া ৩’ সিনেমা দুটি মুক্তি পায়। দু'টিই ছিল বাণিজ্যিকভাবে সফল। বিশেষ করে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। নতুন বছর শুরু হতে না হতেই ‘চ্যাম্পিয়ন’ কার্তিকের জীবনে যোগ হলো নতুন পালক, তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন।

কলেজে কার্তিকের আগমনে শিক্ষার্থীদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা। অনুষ্ঠানের জন্য তার নামে একটি বিশেষ জার্সি তৈরি করা হয়েছিল যা পরেই তিনি উপস্থিত হন। সমাবর্তনে ‘ভুলভুলাইয়া’র জনপ্রিয় গানে শিক্ষার্থীদের নাচও ছিল বিশেষ আকর্ষণ।

ইঞ্জিনিয়ারিং পড়াশোনা চলাকালীন সময়েই ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমা দিয়ে প্রথম বলিউডে পা রাখেন কার্তিক আরিয়ান।

অভিনয়ে ব্যস্ততা সত্ত্বেও হাল না ছেড়ে  তিনি নিজের পড়াশোনা চালিয়ে গেছেন। যা আজ তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে এবং দীর্ঘ দশ বছর পর আজ সম্মানের সাথে নিজের ডিগ্রি অর্জন করেছেন কার্তিক আরিয়ান। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন