ছবি : সংগৃহীত
সম্প্রতি জিমে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। এ ঘটনার পর বেশ উদ্বেগ প্রকাশ করেন অভিনেত্রীর ভক্তরা। এরপর ইনস্টাগ্রামে তার ভক্তদের সঙ্গে স্বাস্থ্য আপডেট শেয়ার করেন রাশ্মিকা।
নিজের একটি ছবি শেয়ার করে তিনি মজার ছলে লিখেন, ‘শুভ নববর্ষ!’ জিমে অনুশীলনের সময় আহত হয়েছি। হয়ত দু বা চার সপ্তাহ এখন বাড়িতেই বসে থাকতে হবে।
রশ্মিকা তার ইনজুরির কারণে আসন্ন সিনেমা সিকান্দার, থামা এবং কুবের-এর পরিচালকদের কাছে বিলম্বের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি আরও বলেন, ‘আমার ডিরেক্টরদের কাছে ক্ষমা প্রার্থনা... আমি শীঘ্রই ফিরে আসব, আমার পা যেন অ্যাকশনের জন্য উপযুক্ত থাকে তা নিশ্চিত করছি।’
উল্লেখ্য, রাশ্মিকা মান্দানার সাম্প্রতিক ব্লকবাস্টার হিট সিনেমা পুষ্পা ২ এর সাফল্য বেশ উপভোগ করছেন এ অভিনেত্রী। সুকুমার পরিচালিত সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশ্মিকা। এছাড়াও আরও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল।
এফএটি

