Logo

বিনোদন

স্ক্রিনশট বিতর্ক নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

অ
স্ক্রিনশট বিতর্ক নিয়ে মুখ খুললেন নির্মাতা বান্নাহ

ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ সম্প্রতি একটি স্ক্রিনশট বিতর্কের মুখোমুখি হয়েছেন। যেখানে তাঁর ব্যক্তিগত কথোপকথনের কিছু অংশ ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে।

দু'দিন আগে কিছু স্ক্রিনশট অনলাইনে ভাইরাল হয়, যেখানে দেখা যায়, বান্নাহ এক শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন করছেন এবং যৌন সম্পর্কের নানা বর্ণনা দেওয়া হচ্ছে। স্ক্রিনশটগুলোতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে তার প্রেমিককে ফাঁকি দিতে উৎসাহিত করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে।

এই স্ক্রিনশট ফাঁস হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ বলছেন, স্ক্রিনশটগুলো আসল, আবার কেউ দাবি করছেন এগুলো ভুয়া। অবশেষে শনিবার দিবাগত রাত ১ টার দিকে মাবরুর রশীদ বান্নাহ একটি ভিডিও বার্তায় এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

ভিডিওতে বান্নাহ বলেন, ‘আমাকে নিয়ে কিছু গুজব ছড়ানো হচ্ছে। কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে, এবং মানুষজন জানতে চাইছে, বান্নাহ ভাই এটা কি আপনি? কেউ কেউ বলছে এটা আমি, আবার যারা আমাকে চেনে, আমার কাজকে ধারণ করে তারা বলছে, এটা আপনি হতেই পারেন না।’  

তিনি আরও দাবি করেন, এর আগেও নভেম্বর-ডিসেম্বরের দিকে একটি ইন্ডিয়ান মেয়ের ছবি নিয়ে তাঁকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়। তবে এবারকার চ্যাট ভাইরাল হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা কারা করছে জানেন? যাদের মা আগস্টের আন্দোলনের সময় হেলিকপ্টারে পালিয়ে গিয়েছিল, তারাই এসব করছে। আমি ওই আন্দোলনে মুখ খুলেছিলাম, তাই আমাকে টার্গেট করে এসব করা হচ্ছে।’ 

তবে পুরো বিষয়টি নিয়ে বান্নাহ তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সমর্থন ও ভালোবাসা অব্যাহত রাখার আহ্বান জানান।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন