Logo

বিনোদন

আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন সোনাক্ষী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

অ
আলোকচিত্রীদের ওপর মেজাজ হারালেন সোনাক্ষী

ছবি : সংগৃহীত

বেশিরভাগ সময়ই শান্ত এবং হাসিখুশি থাকা অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার আলোকচিত্রীদের কারণে মেজাজ হারালেন। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে প্রবেশ করার সময় তাঁর সঙ্গী হয়েছিলেন এক আলোকচিত্রী। যিনি একের পর এক ছবি তুলতে থাকেন। প্রথমে হাসি মুখেই থাকলেও পরে বিরক্ত হয়ে ওঠেন সোনাক্ষী।

একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটানা ছবি তোলায় সোনাক্ষী বিরক্ত হয়ে বলেন, ‘এবার আপনি থামুন! অনেক হয়েছে।’ এরপর অভিনেত্রী হাত জোড় করে তাকে থামতে অনুরোধ করেন। সেই মুহূর্তে সোনাক্ষীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী, অভিনেতা জাহির ইকবাল। সোনাক্ষীর কড়া প্রতিক্রিয়া দেখে অন্যান্য আলোকচিত্রীরাও দূরে সরে যান। 

উল্লেখ্য, গত বছর জুন মাসে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্কের পর জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের পর থেকেই নতুন সংসারে মন দিয়েছেন অভিনেত্রী। সেই সাথে নতুন কাজের প্রস্তুতিও চলছে। তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সোনাক্ষী খুব শীঘ্রই নতুন কোনও প্রজেক্টের ঘোষণা দিতে পারেন।

সোনাক্ষীকে শেষবার দেখা গিয়েছিল ‘কাকুড়া’ সিনেমায়। যেখানে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। নতুন কাজে ব্যস্ত হওয়ার আগে ব্যক্তিগত জীবন ও সংসারের দিকে সময় দিচ্ছেন অভিনেত্রী। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন