নীল জলরাশি আর সাদা বালির মাঝে রোজাকে জড়িয়ে তাহসান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৫৯
ছবি : সংগৃহীত
নতুন বছরের শুরুতেই ভক্তদের চমকে দিয়ে বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন তাহসান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে করে নতুন করে আলোচনায় এসেছেন এই তারকা। তবে সব আলোচনা সমালোচনা কে দূরে রেখে গত ৭ জানুয়ারি সকালে মালদ্বীপে হানিমুনের উদ্দেশ্যে রওনা হন তাহসান-রোজা।
আজ মধুচন্দ্রিমায় কাটানো মধুর মুহূর্ত থেকে বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন রোজা।
ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীল জলের ধারে লাল গাউনে রোজা সেজেছেন একদম 'লালপরী'র মতো। আর তাহসান সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করেছেন। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট, যা তাদের একান্ত সময়ের প্রতিচ্ছবি।
যদিও তাহসান তার হানিমুনের কোনো ছবি পোস্ট করেননি তবে রোজার শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পরে গোটা সামাজিক মাধ্যম জুড়ে। এই ছবি দেখে তাদের ফ্যানদের মধ্যে উচ্ছ্বাসের ঝড় বইছে। তাহসান-রোজার নতুন জীবনের শুরুতেই এই রোম্যান্টিক মুহূর্তগুলো ভক্তদের মন ছুঁয়ে গেছে।
এফএটি

