নির্দেশ অমান্য করে অভিনেত্রীকে চুম্বন, বরুণকে ঘিরে সমালোচনার ঝড়
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:২১
ছবি : সংগৃহীত
বিতর্কিত আচরণ নিয়ে আবারও শোরগোলের মুখে পরেছেন বরুণ ধাওয়ান। সম্প্রতি পুরোনো একটি ভিডিও প্রকাশ্যে আসায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ঘটনাটি ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় তেরা হিরো’ সিনেমার শুটিংয়ের সময়কার। শুটিং চলাকালে নার্গিস ফাখরির সঙ্গে একটি দৃশ্যে বরুণের চুম্বনরত মুহূর্তগুলো থামাতে বললেও, পরিচালক ডেভিড ধাওয়ানের নির্দেশ উপেক্ষা করেন তিনি। ভিডিওতে দেখা যায় সহ-অভিনেত্রী নার্গিসকে চুম্বনে ভরিয়ে দিচ্ছিলেন বরুণ, যা নিয়ে এখন সমালোচনা তুঙ্গে বরুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও প্রকাশ্যে আসতেই বরুণের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এর আগেও কিয়ারা আদভানি ও আলিয়া ভাটের সঙ্গে এমন অপ্রস্তুত মুহূর্ত সৃষ্টি করেছিলেন বরুণ।
‘যুগ যুগ জিও’ সিনেমার প্রচারণার সময় কিয়ারার গালে হঠাৎ চুম্বন করে তাকে অপ্রস্তুত করেছিলেন, যার ভিডিও নিয়েও তখন নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছিল। যদিও সেই ঘটনার প্রসঙ্গে বরুণ দাবি করেছিলেন যে, ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল।
অন্যদিকে, আলিয়া ভাটের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনের সময় বরুণ আচমকা আলিয়াকে কোমর ধরে টেনে নিয়েছিলেন, যা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে এই ঘটনাটি পূর্বপরিকল্পিত নয় বলেই জানান বরুণ। তিনি দাবি করেন, আলিয়া তার বন্ধু এবং বন্ধুত্বপূর্ণ আচরণ হিসেবেই তিনি এমনটি করেছিলেন।
নার্গিস ফাখরির সঙ্গে শুটিংয়ের সময়কার ঘটনাটি বরুণের আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তবে বরুণ নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
এফএটি

