Logo

বিনোদন

ফের শয্যাশায়ী সামান্থা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৩৫

অ
ফের শয্যাশায়ী সামান্থা

ছবি: সংগৃহীত

আবারও অসুস্থতার কবলে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। বর্তমানে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন এ অভিনেত্রী। নিজের অসুস্থতার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের নিজেই জানিয়েছেন সামান্থা।

সামান্থা জানিয়েছেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও মানসিকভাবে তিনি শক্ত আছেন। চিকিৎসকের নির্দেশনা মেনে নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন। শারীরিক বিভিন্ন ব্যথা কমানোর জন্য ‘রেড লাইট থেরাপি’ও নিচ্ছেন বলে জানান সামান্থা। 

তবে এই পরিস্থিতি নিয়ে খুব বেশি চিন্তিত নন অভিনেত্রী। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে কিছুটা খুশিই হয়েছেন। যদিও দীর্ঘ দিন এভাবে কাটাতে চান না তিনি।

দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান সামান্থা, কারণ হাতে অনেক কাজ রয়েছে। নতুন বছরে ভক্তদের জন্য বেশ কিছু চমক রয়েছে বলে জানান সামান্থা। তবে আগামীতে কি কি কাজে তাকে দেখা যাবে সেই উত্তরের জন্য তিনি তাঁর ভক্তদের সমাজমাধ্যমে নজর রাখার আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রির অসুস্থতার কথা জানার পর থেকেই সামান্থার পোস্টে্র মন্তব্যে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন সেই সাথে শিগগিরই কাজে ফিরে আসার অপেক্ষায় আছেন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন