Logo

বিনোদন

মোহনীয় রূপে ধরা দিলেন জয়া আহসান

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৫৮

অ
মোহনীয় রূপে ধরা দিলেন জয়া আহসান

ছবি: সংগৃহীত

শীতের সকালে নতুন লুকে আবারও ভক্তদের মুগ্ধ করলেন জয়া আহসান। ব্যক্তিজীবনে ফ্যাশন ও রূপচর্চায় বরাবরই শৌখিন জয়া। ভিন্ন ভিন্ন রূপে নিজেকে প্রকাশ করতে ভালোবাসেন। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে লাল ম্যাট টপস পরে অসাধারণ মোহনীয় রূপে ধরা দিয়েছেন জয়া। 

ছবিগুলোতে খুবই হালকা মেকআপে, কোনো ভারী গহনা ছাড়াই জয়াকে দেখা গেছে । কানে ছোট একটি টপ পরেছেন, আর তার সহজ-সরল অথচ আকর্ষণীয় এই লুক ভক্তদের মন জয় করে নিয়েছে। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া!’। তবে তার ছবিগুলোতে সন্দেহের ছায়ার চেয়ে মোহনীয়তার ছাপই বেশি ছিল।

ভক্তদের প্রতিক্রিয়াও তেমনটাই। কেউ জয়াকে তুলনা করেছেন ‘লাল গোলাপ’ বা ‘রেড ভেলভেট’-এর সঙ্গে, আবার কেউ তার ফ্যাশন সেন্স এবং বয়সকে হার মানানো সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন মজা করে লিখেছেন, ‘বয়সের ছাপ ধরে রাখার টিপসটা জানাবেন প্লিজ?’

 পঞ্চাশের এর কোঠায় পা রাখলেও, তার রূপ-লাবণ্য এবং ফ্যাশনের দিক থেকে তিনি যেন বয়সকে হার মানিয়েছেন। সাহসী অবতারে নিজেকে তুলে ধরতে বরাবরই স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী। এর আগেও তিনি ভিন্নধর্মী ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নজর কেড়েছেন।

ভারতের ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানি শাড়িতে ভিন্ন ফ্যাশন দেখিয়ে তিনি যেমন প্রশংসা পেয়েছিলেন, তেমনই কিছু সমালোচনার মুখেও পড়েছিলেন। তবে জয়া কখনোই সৃজনশীলতার পথে পিছু হটেননি।

সম্প্রতি, ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্বে ডাইনি চরিত্রে অভিনয় করে ভক্তদের নতুনভাবে মুগ্ধ করেছেন জয়া। মেকআপের মাধ্যমে তার চরিত্রকে চেনাই ছিল কঠিন, তবে গল্পের শেষে নিজের রূপে ফিরতেই দর্শকদের চমকে দিয়েছেন তিনি। অভিনয় এবং রূপের যাদু দিয়ে জয়া যেন আবারও ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন