Logo

বিনোদন

নেহা কক্করের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৪৪

অ
নেহা কক্করের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নেহা কক্করের একটি ছবি নিয়ে বেশ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ছবিতে দেখা যায় জনপ্রিয় ভারতীয় গায়িকা নেহা কক্করকে নিয়ে যাচ্ছে পুলিশ, নেহার চোখে জল এবং মুখে হতাশা। 

মুহূর্তেই এ ছবি ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর ভক্তদের মধ্যে শুরু হয় চাঞ্চল্য। দাবি করা হয়, কোনও অনলাইন প্রতারণার মামলায় ফেঁসে গেছেন নেহা। তবে কি সত্যিই বিপদের মুখে পড়লেন তিনি? 

আসলে, এই ছবি সম্পূর্ণ মিথ্যা। এটি একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা নির্মিত বিকৃত ছবি। বর্তমানে প্রযুক্তির অপব্যবহারের ফলে এমন ভুয়া এবং বিকৃত ছবি হামেশাই তৈরি হচ্ছে, যা তারকাদের নাজেহাল করছে। এই নকল ছবি ছড়িয়ে পড়ার পরেও নেহা কক্কর এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

তারকাদের নিয়ে এর আগেও এমন ভুয়া ছবি এবং গুজব বহুবার ছড়িয়েছে। নেহার ক্ষেত্রেও এটি নতুন নয়। মাঝেমধ্যেই গায়িকাকে নিয়ে নানা বিতর্ক দেখা যায়। কখনও তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যায়, কখনও আবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়।এমনকি স্বামী রোহনপ্রীত সিংহের সঙ্গে নেহার সম্পর্ক নিয়ে বিয়ের পর থেকেই নানা জল্পনা শুরু হয়। তবে প্রতিবারই গায়িকা সব গুজবকে মিথ্যা প্রমাণ করেছেন।

ভাইরাল হওয়া এই এআই-নির্মিত ছবি নিয়ে সমাজ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ নেহার প্রতি সহানুভূতি দেখিয়েছেন, আবার কেউবা হয়েছেন উচ্ছ্বসিত। বর্তমানে তারকাদের নিয়ে এমন ভুয়া তথ্য এবং ছবি ছড়ানো যেন প্রযুক্তির এক নতুন বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন