ভোর ৪টায় হাসপাতালে হৃতিক, ‘কাহো না...প্যায়ার হ্যায়’ শুটিংয়ে রোমাঞ্চকর বিপত্তি
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:০৫
ছবি: সংগৃহীত
২০০০ সালে ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমার মধ্য দিয়ে হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রাখেন আমিশা প্যাটেল। সে বছরের অন্যতম সফল সিনেমার খেতাব পায় এটি।
এবার সেই জনপ্রিয় সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি।
বলিউডের তারকা সন্তানদের মতো সুযোগ সুবিধা পাননি আমিশা। তার যাত্রা অত সহজ ছিল না। সাধারণ পরিবার থেকে আসা আমিশাকে হৃতিকের বিপরীতে অভিনয়ের জন্য বেছে নিয়েছিলেন পরিচালক রাকেশ রোশন। তবে ‘কাহো না... প্যায়ার হ্যায় মুক্তির পর রাতারাতি তারকা হয়ে ওঠেন হৃতিক ও অমিশা।
জানা যায়, ‘কাহো না... প্যায়ার হ্যায়’ সিনেমার শুটিং চলাকালে একাধিক বিপত্তি ঘটে। ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করতে গিয়ে পিঠে গুরুতর আঘাত পান হৃতিক। সেই চোট এতটাই তীব্র ছিল যে সেটে থাকা সকলেই শব্দ শুনতে পান। অভিনেতাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সুস্থ হতে হৃতিকের প্রায় ছয় মাস সময় লাগে। এর ফলে শুটিং বন্ধ রাখতে হয়েছিল দীর্ঘ সময়ের জন্য।
শুটিং পুনরায় শুরু হলে, আরেক দুর্ঘটনায় পড়েন আমিশা। এক অ্যাকশন দৃশ্যের সময় গুলিবিদ্ধ হন তিনি। অভিনেত্রীর কথায়,‘গুলি লেগেছিল আমরা পিঠে। কিন্তু উপস্থিত বুদ্ধির জেরে মুখ সরিয়ে নিই, না হলে সোজা চোখে এসে লাগত গুলি।’
তবে অমিশার গুলিটি লেগেছিল কী ভাবে, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। এই ঘটনাগুলোর কারণে সিনেমার শুটিংয়ে বিলম্ব হয় এবং মুক্তিতেও দেরি হয়। তবে মুক্তির পর ভারতীয় সিনেমার সাফল্যের ধারা বদলে দেয় সিনেমাটি।
এফএটি

