Logo

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে আজ

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:০৪

অ
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে আজ

ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রদর্শিত হবে যৌনকর্মীদের নিয়ে নির্মিত সিনেমা ‘নীলপদ্ম’।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি। প্রায় দুই বছর গবেষণার পর সিনেমাটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুলসহ অনেক অভিনয়শিল্পী।

এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩ তম আসরে মোট ১০টি বিভাগে ৭৫টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ‘বাংলাদেশ প্যানোরমা’ বিভাগ দেশীয় সিনেমা প্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।

এ উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিভাগে বিভিন্ন দেশের সিনেমা দেখানো হচ্ছে।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন