Logo

বিনোদন

লস অ্যাঞ্জেলেস দাবানল

বাতিলের পথে ২০২৫ অস্কার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩

অ
বাতিলের পথে ২০২৫ অস্কার

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলের কারণে স্থগিতের পথে ২০২৫ এর অস্কার পুরস্কার অনুষ্ঠান। বুধবার (১৫ জানুরারি) সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ৯৬ বছরের ইতিহাসে এই প্রথম অস্কার অনুষ্ঠান বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

এরই মধ্যে অ্যাকাডেমির বোর্ডের সদস্যরা জানিয়েছেন যে, এ সময়ে অস্কার উদ্‌যাপন করা ঠিক হবে না। পরিস্থিতি বিবেচনায়, তারা এখন সমর্থন ও তহবিল সংগ্রহের দিকে মনোনিবেশ করবে। 

২০২১ সালে, কোভিড-১৯ মহামারির কারণে একাধিক আয়োজন বন্ধ হলেও অস্কার অনুষ্ঠানটি বাতিলের বদলে দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে এবার, দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রেক্ষিতে এ বছর অস্কারের অনুষ্ঠান স্থগিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে। প্রযোজকরা এলএ-এর পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। 

এছাড়া, প্রতিবেদন অনুযায়ী, অস্কার অনুষ্ঠান হলেও এবারের এক লক্ষ ৭১ হাজার মার্কিন ডলার মূল্যের গুডি ব্যাগগুলো বাতিল করা হবে। যা সাধারণত অস্কারের আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। এই ব্যাগগুলোতে সুইস আল্পসে ছুটি, সৌন্দর্য চিকিৎসা এবং গয়না সহ অন্যান্য বিলাসবহুল উপহার থাকে। পরিস্থিতির কারণে এবারের আয়োজন থেকে এসব বাদ দেওয়া হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানল এখন পর্যন্ত প্রাণ কেড়েছে ২৫ জনের। এছাড়াও ম্যান্ডি মুর, প্যারিস হিলটনসহ অনেক জনপ্রিয় সেলিব্রিটির বাড়ি ইতোমধ্যে পুড়ে ছাই হয়েছে। শহরের ধ্বংসস্তূপে এখনও জরুরি সেবা চলমান রয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাও রয়েছে। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন