ছবি: সংগৃহীত
এবারে আনুষ্ঠানিকভাবে নিজেকে সিঙ্গেল ঘোষণা করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। সম্প্রতি, মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ কথা জানান। নিজের সিঙ্গেল থাকার বিষয়টি জানিয়ে অভিনেতা বলেন, আমি সিঙ্গেল, পুরোপুরিভাবে সিঙ্গেল।
নিজের পরিশ্রমের মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছেন কার্তিক। মঞ্চে দাঁড়িয়ে তিনি আরও জানান, বর্তমানে সিনেমার কাজের জন্য তিনি নিজেকে ব্যস্ত রাখছেন। সেই কারণেই প্রেমের কোনো সুযোগ পাচ্ছেন না।
এসময় মজা করে অভিনেতা তার খোঁচা খোঁচা দাড়ির দিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাকে দেখতেও সিঙ্গেলই লাগছে!’ তার কথায়, কাজের কারণে তিনি পুরোপুরি ব্যস্ত, বর্তমানে তার জীবনে প্রেমের জায়গা নেই।
প্রসঙ্গত, কার্তিক অভিনীত ‘চান্দু চ্যাম্পিয়ন’ এবং ‘ভুল ভুলাইয়া ৩’ ২০২৪ সালের বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। চলতি বছরে আসন্ন সিনেমা ‘আশিকি ৩’-এ তৃপ্তি দিমরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এ অভিনেতা।
সেই সাথে ‘তু মেরি মেই তেরা’ সিনেমার জন্যও দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে। তবে ২০২৫ সালে কার্তিককে সিঙ্গেল হিসেবেই থাকতে হবে কি না, সেটা সময়ই বলে দেবে!
এফএটি

