ছবি: সংগৃহীত
গভীর রাতে নিজ বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনার পর আহত সাইফকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে চিকিৎসকরা তার শরীর থেকে ছুরির ভাঙা অংশ বের করেন। অস্ত্রোপচারের পর সাইফের স্নায়ুর অস্ত্রোপচার ও কসমেটিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, সাইফের শরীরে মোট ছ’টি আঘাতের চিহ্ন রয়েছে, যার মধ্যে দু’টি গুরুতর। শিরদাঁড়ার কাছেও তিনি আঘাত পেয়েছেন। অস্ত্রোপচারের পর সাইফ আইসিইউতে আছেন সাইফ। বর্তমানে তিনি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেন। তখন সাইফ সেখানে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় ওই দুষ্কৃতকারী।
তবে হামলার সময় কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে তৈমুর ও জাহারি নিরাপদ ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীকে ধরার জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
এফএটি

