Logo

বিনোদন

ফাটিয়ে প্রেম করেছেন পরী, আরও সব নায়িকার যত প্রেম

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৫

অ

পরীমণি

আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনার তুঙ্গে থাকা ডানাকাটা সুন্দরীর নাম পরীমণি। ঢাকাই সিনেমা এমন চর্চিত ড্যামকেয়ার নায়িকা আর দুটি দেখেনি। সিনেমা পর্দা থেকে ব্যক্তি জীবন, আদালত থেকে স্ক্যান্ডাল কিংবা প্রেম থেকে বিয়ে ও বিচ্ছেদ- নানা ইস্যুতে আলোচনার ঝড় তোলেন এই নায়িকা। সম্প্রতি নিজের প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন এই নায়িকা। 

সম্প্রতি ভারতীয় এক সাক্ষাৎকারে পরী বলেন, ‘এত প্রেম করেছি! আমার মতো ফাটিয়ে প্রেম বোধহয় ইন্ডাস্ট্রিতে কেউ করেনি।’ ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কারও নই, তোমরা খুশি থাকো।’ 

পরীমণির ব্যক্তিগত জীবন ঢালিউডে সবচেয়ে আলোচিত। তার প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমে বারবার আলোচনা হয়েছে। শরিফুল রাজের সঙ্গে তার সম্পর্ক, সন্তান ও বিচ্ছেদের খবর সাম্প্রতিক সময়েও জনপ্রিয়তার শীর্ষে। তবে পরী এখন বলছেন, ‘আমার প্রেমের কোটা শেষ! আমার আর প্রেম আসে না! প্রেমের সেই জোন থেকে আমি বেরিয়ে এসেছি।’ 

তানজিন তিশা

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। একটি-দুটি নয়, একাধিক প্রেমে জড়িয়েছেন এই তারকা। জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রায় ছয় বছর আগে তানজিন তিশার প্রেমের সম্পর্ক ছিল। তারা চুটিয়ে প্রেম করেছেন এটা মিডিয়া পাড়ার সকলেরই জানা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। ২০১৭ সালের শেষের দিকে তিশা একটি সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘হাবিব নিজ থেকেই আমাকে ভালোবেসেছিল, আবার নিজ থেকেই কোনো কারণ না বলে সম্পর্ক ছিন্ন করেছে। কী কারণে সম্পর্ক ছিন্ন করেছে, তার কোনো জবাব পাইনি।’

‘সুড়ঙ্গ’ খ্যাত অভিনেতা আফরান নিশোর সঙ্গে তিশার প্রেমের গুঞ্জনও কারও অজানা নয়। জানা যায় তারা প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। গুঞ্জন ছিল সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তানজিন তিশা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু মিডিয়া পাড়ায় তার অবশ্য তেমন কোন প্রমাণ  মেলেনি। এদিকে জনপ্রিয় নাট্যাভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মিডিয়া পাড়ায় ভেসেছে এক সময়। 

২০২৩ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় তিশা তার ফেসবুকে জনপ্রিয় নাট্যাভিনেতা মুশফিক আর ফারহান ও নিজের একটি অন্তরঙ্গ ভিডিও পোস্ট করেন। তবে কিছুক্ষণ পরেই অজানা কারণে তা ডিলেট করে দেন। তবে আপলোড করা সে ভিডিও তিশা ডিলেট করলেও নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। আর ওই ভিডিও থেকেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তিশা-ফারহানের প্রেমের গুঞ্জন।

তখন খবরে প্রকাশ হয়, ভাইরাল ওই ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে ডিলেটের পর তিশা তার নিজের বাসা রাজারবাগ থেকে ফারহানের উত্তরার বাসায় যান। তারপর সেখান থেকে নিজের বাসায় ফিরে ওইদিন রাতেই স্লিপিং পিলের ডোজ বেশি খেয়ে নেন অভিনেত্রী। স্লিপিং পিলের ডোজ বেশি খাওয়ার ফলে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তিশাকে তার পরিবার প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই হাসপাতাল বিষয়টি সুইসাইড কেস মনে করায় সেখান থেকে অভিনেত্রীকে দ্রুত স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে।

শাবনূর 

মাত্র ১৪ বছর বয়সে অভিনয় শুরু করেন শাবনূর। সিনেমা দেখেছেন কিন্তু শাবনূরের প্রেমে পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কোটি তরুণের রাতের ঘুম হারাম করা এই ঢালিউড কুইন কারও প্রেমে হাবুডুবু খেয়েছেন কি না- এ নিয়ে রয়েছে তুমুল চর্চা। 

রোম্যান্টিক হিরো সালমান শাহর সঙ্গে তার প্রেমের গুঞ্জন বারবার চাউর হয়েছে। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আত্মহত্যা করেন সালমান। এই মৃত্যুর নেপথ্যে পারিবারিক অশান্তি ও শাবনূরের সঙ্গে প্রেমের মতো কোনো ঘটনা ছিল কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। তবে এই অভিনেত্রী বরাবরই বলেছেন, সালমান ছিলেন তার ভালো বন্ধু।  

সহশিল্পীদের সঙ্গে প্রেমের খবর যেমন শোনা গেছে, ব্যবসায়ীসহ অন্য মহলের মানুষও নানা সময় প্রেমের প্রস্তাব দিয়েছেন শাবনূরকে। তবে ঢালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকার ক্রাশ কিন্তু কোনো দেশি হিরো নন। তার ক্রাশ ছিলেন হলিউড হিরো টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। এক সাক্ষাৎকারে শাবনূর বলেছিলেন, আমি কিন্তু সব সময় খুঁজে খুঁজে চকলেট বয়দের সঙ্গে কাজ করছি। এই যেমন আমার বেশির ভাগ ছবির নায়ক সালমান শাহ, ফেরদৌস, রিয়াজ, শাকিব- সবাই চকলেট বয়।’

এইচকে/এনজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন