Logo

বিনোদন

ভালোবাসার গভীরতা এত বেশি ছিল, জীবনটাই দিতে পারতাম : তনি

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫১

অ

স্বামীর মৃত্যুর পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অযাচিত মন্তব্যের শিকার হচ্ছেন নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি পরবর্তী বিয়ে কবে করছেন- এমন প্রশ্নও করছেন কেউ কেউ। একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে বিব্রতকর এসব প্রশ্নে যারপরনাই বিরক্ত এই নারী। এবার ধৈর্যের বাঁধ ভেঙে রীতিমতো চটেছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দিয়েছেন কড়া জবাব। সাথে এও বলেছেন যে, স্বামীর ভালোবাসার গভীরতা এত বেশি ছিল যে, প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতেন। এই ভালোবাসা তনিকে সারাজীবন বাঁচিয়ে রাখবে বলেও তিনি মনে করেন। 

শনিবার (১৮ জানুয়ারি) ওই পোস্টে তনি বলেন, যারা তার পরবর্তী বিয়ে নিয়ে চিন্তা করছেন, তারা যদি নিজেদের জীবন নিয়ে এতটুকু চিন্তা করতেন, তাহলে তাকে নিয়ে এত ভাবার সময় পেতেন না। 

‘আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী’ উল্লেখ করে তনি বলেন, আমি অনেক ভাগ্যবতী যে, এমন একজন মানুষকে আমার হাসব্যান্ড হিসেবে পেয়েছি। মানুষটার ভালোবাসার গভীরতা এত বেশি ছিল যে, প্রয়োজনে নিজের জীবনটাই দিতে পারতাম। তার ভালোবাসা আমাকে সারাজীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ। 

জীবনের শেষদিন পর্যন্ত শাহাদাতের স্ত্রী পরিচয়টা গর্বের সঙ্গে বহন করতে চান উল্লেখ করে তিনি লিখেছেন, ‘ছেলে-মেয়েকে আমার হাসব্যান্ডের আদর্শে বড় করতে চাই। আমি বিশ্বাস করি আমার হাসব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে। 

শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের বিচ্ছেদ ঘটেছিল। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। গত ১৫ জানুয়ারি তনি স্বামী হারান। তিনি বলেন, সেই শুরু থেকেই অনেক যুদ্ধ করে নিজের অবস্থান তৈরি করতে হয়েছে। আমি লোভী- এই কথা বলে হয়ত সারাজীবন কিছু অকর্মা লোক নিজের মনের জ্বালায় নিজেই জ্বলে-পুড়ে মরবে, আমাকে আটকাইতে পারেনি আর পারবেও না ইনশাল্লাহ। 

জীবন অনেক ছোট উল্লেখ করে এই সদ্যবিধবা বলেন, আল্লার রহমতে অনেক ভালোবাসার মানুষ, অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আপনাদের দোয়ায় আমার জীবন চলে যাবে ইনশাল্লাহ। আমি যেমন অমনি যাদের আমাকে ভালোলাগে- আলহামদুলিল্লাহ, যাদের লাগে না তারা আমাকে বা আমার পেইজ আনফলো বা ব্লক করে দিতে পারেন। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন