Logo

বিনোদন

কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৩:৩৮

অ
কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’ খ্যাত ফাতিমা

ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘কাস্টিং কাউচ’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ । ‘দঙ্গল’ সিনেমায় নিজের দুর্দান্ত অভিনয়ের জন্য হরহামেশাই প্রশংসা পান তিনি। তবে অভিনয় জীবনের শুরুটা কেমন ছিল তা নিয়েই এবার মুখ খুলেছেন অভিনেত্রী। 

 বলিউডে নিজের জায়গা তৈরি করার শুরুর দিকে দক্ষিণ ভারতীয় ছবির জগতে বিভিন্ন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানিয়েছেন ফাতিমা। ‘কাজের জন্য সব কিছু করতে রাজি?’ এমন প্রশ্নও করা হয়েছিল তাকে। 

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, দক্ষিণী সিনেমায় অভিনয়ের জন্য তকে প্রশ্ন করা হয়েছিল, ‘তুমি সব কিছু করতে রাজি তো?’ তবে তিনি উত্তরে জানিয়েছিলেন কাজের এবং চরিত্রের প্রয়োজনে যতটুকু দরকার তিনি করবেন। তবে কাস্টিং এজেন্টের ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তাকে বেশ অস্বস্তিতে ফেলে। 

হায়দরাবাদের এক প্রযোজক সরাসরি ‘কাস্টিং কাউচ’ সম্পর্কে কথা বলেছিলেন বলে জানান ফাতিমা। তিনি বলেন, ‘একটি ঘরে প্রযোজকেরা আমাকে বলেছিলেন বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করতে হবে, কিন্তু আমি তাদের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারছিলাম।’   

২০১৫ সালে একটি তেলুগু সিনেমায় অভিনয় করলেও এরপর আর কোনো দক্ষিণী সিনেমায় কাজ করতে দেখা যায়নি ফাতিমাকে। বলিউডে তার প্রথম ছবি ছিল ‘দঙ্গল’। যা তাকে বিপুল প্রশংসা এনে দেয়। পরবর্তীতে তিনি ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, এবং ‘ধক ধক’-এর মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। আগামীতে তাকে দেখা যাবে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’-এর মতো সিনেমায়। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন