Logo

বিনোদন

বলিউডে নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখপুত্র

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪

অ
বলিউডে নতুন অধ্যায় শুরু করছেন শাহরুখপুত্র

ছবি: সংগৃহীত

বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করতে চলেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। তবে ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনে। স্টারডম নামে একটি সিরিজের মাধ্যমে পরিচালক ও নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে আরিয়ানের। গত নভেম্বরে এই প্রকল্পের ঘোষণা করেছিল নেটফ্লিক্স এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। যা এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত।  

সম্প্রতি স্টারডমের সেট থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে আরিয়ানকে তার নিজের ফ্যাশন ব্র্যান্ডের ঢিলেঢালা টি-শার্ট ও বেইজ ট্রাউজার্স পরনে নির্মাতার দায়িত্ব পালন করতে দেখা যায় শাহরুখ পুত্রকে।

ভিডিওটি শাহরুখ খানের একটি ফ্যান ক্লাব শেয়ার করে। ক্যাপশনে লেখা ছিল, ‘তার প্রথম পরিচালিত প্রজেক্ট স্টারডমের সেট থেকে। যা এই বছরের শেষের দিকে নেটফ্লিক্সে স্ট্রিম হতে চলেছে।’ দেখা গেছে। 

স্টারডম সিরিজটি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে নির্মিত। এই ছয় পর্বের সিরিজে বেশ কিছু বলিউড তারকা ক্যামিও করবেন। যার মধ্যে শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, বাদশা, এবং ববি দেও্লের মতো তারকারাও রয়েছেন। সেই সাথে এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোনা সিং। 

পরিচালক হিসেবে অভিষেক নিয়ে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান জানান, ‘নিজ ব্র্যান্ডের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে বিজ্ঞাপনের শুটিং এবং ফটোশুট নিয়েই আমি সবসময় ব্যস্ত থেকেছি। তবে পরিচালনা অনেক পরিশ্রমের কাজ। অনেক সময় নিয়ে এটি করতে হয়।’ 

২০২৫ সালের শেষে নেটফ্লিক্সে মুক্তি পাবে স্টারডম। তবে মুক্তির আগেই বলিউড প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে সিরিজটি। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন