Logo

বিনোদন

অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন খুশি কাপুর

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৬

অ
অস্ত্রোপচার নিয়ে মুখ খুললেন খুশি কাপুর

ছবি: সংগৃহীত

শ্রীদেবী-কন্যা খুশি কাপুর তার অভিনয়জীবনের সূচনা করেছেন জোয়া আখতারের ‘আর্চিজ’ সিনেমার মাধ্যমে। এবার আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে আসছে তার দ্বিতীয় সিনেমা ‘লাভইয়াপ্পা’। সিনেমার গান ইতোমধ্যেই বেশ আলোচিত  হয়েছে সমাজ মাধ্যমে। তবে নেটিজেনরা বলছেন জুনায়েদ এবং খুশির মধ্যে যেমন রসায়ন তারা প্রত্যাশা করেছিলেন সেটি তারা পাননি।  

শ্রীদেবীর কন্যা হিসেবে ছোট থেকেই প্রচারের আলোয় বড় হয়েছেন খুশি। তাই তার প্রতিটি পরিবর্তন নজর এড়ায়নি নেটপাড়ার বাসিন্দাদের। 

সম্প্রতি নাক ও ঠোঁটের পরিবর্তন নিয়ে বেশ আলোচনার মুখে পড়েছেন খুশি। নেটিজেনদের দাবি সুন্দর হওয়ার জন্য একাধিক অস্ত্রোপচার করিয়েছেন তিনি। এর মধ্যেই শ্রীদেবীর পুরোনো একটি পুরস্কার অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর এই আলোচনা আরও জোরালো হয়। ভিডিওতে কিশোরী খুশির চেহারার সঙ্গে এখনকার খুশির চেহারার পার্থক্য নিয়ে মন্তব্য করেছেন অনেকে। 

তবে নেটিজেনদের আলোচনার স্পষ্ট জবাব দিয়েছেন খুশি। তিনি নেটিজেনদের দাবি মেনে নিয়েছেন যে, তিনি তার নাক ও ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন।

তবে খুশি এটাও জানিয়েছেন, এই অস্ত্রোপচার নিয়ে নেতিবাচক মন্তব্য করা উচিত নয়। খুশির কথায়, ‘অস্ত্রোপচার করানোটা স্বাভাবিক বিষয়, এটা কোনোভাবে অপমানের কারণ হতে পারে না। অনেকে মনে করেন, এ নিয়ে কথা বললে অপমান করা যাবে, কিন্তু তেমন কিছু নয়।’   

এমন নেতিবাচক মন্তব্যের মধ্যেও খুশি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার আগে তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক ধারণা তৈরি করা হয়েছিল। তবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পরিশ্রম করে যাবেন। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন