Logo

বিনোদন

বিয়ের সময় দেয়া কোন শর্ত এখনো মেনে চলেন শর্মিলা?

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:২১

অ
বিয়ের সময় দেয়া কোন শর্ত এখনো মেনে চলেন শর্মিলা?

ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদির প্রেমকাহিনী রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। শর্মিলা, যিনি সত্যজিৎ রায়ের নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। মনসুর আলি খান পতৌদিকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাদের প্রেম বলিউডের গণ্ডি ছাড়িয়ে এক অনন্য গল্প হয়ে ওঠে। 


তবে তাদের নিকাহনামায় ছিল এক অদ্ভুত শর্ত। যা আজও শর্মিলা পালন করে চলেছেন। শর্তটি ছিল, বিয়ের পর ক্রিকেট সম্পর্কিত কোনো আলোচনা তাদের দাম্পত্য জীবনে স্থান পাবে না। ক্রিকেট, যা ছিল মনসুর আলি খানের জীবনের একটি বড় অংশ। সেটিই তাদের নিকাহনামায় নিষিদ্ধ ছিল। শর্মিলা কখনও স্বামীর ক্রিকেট নিয়ে মন্তব্য করেননি, এমনকি দাম্পত্য জীবনে ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়নি।

এছাড়া, মনসুর শর্মিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার আগে বলেছিলেন যে, যদি তিনি পরের ম্যাচে পরপর তিনটি ছক্কা মারতে পারেন, তাহলে শর্মিলা বিয়েতে রাজি হবেন। টাইগার পতৌদি (মনসুরের জনপ্রিয় ডাকনাম) সেই শর্ত পূরণও করেছিলেন।

তবে ক্রিকেট নিয়ে এই শর্ত কেন রাখা হয়েছিল, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই মজার শর্ত এখনো স্মরণ করে আসছেন শর্মিলা।   

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন