Logo

বিনোদন

প্রেমিকের জন্মদিনে তৃপ্তি দিমরির উষ্ণ শুভেচ্ছা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৩৪

অ
প্রেমিকের জন্মদিনে তৃপ্তি দিমরির উষ্ণ শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং ব্যবসায়ী স্যাম মার্চেন্টের প্রেমের গুঞ্জন বিটাউনে জোরেশোরেই চলছে।  এবার এই জল্পনার পালে হাওয়া দিয়েছে তাদের শেয়ার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট।

প্রেমিকের জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে একটি পোস্ট করেছেন তৃপ্তি। অভিনেত্রীর এরূপ হৃদয়ছোঁয়া জন্মদিনের বার্তা তাদের প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।  


শেয়ার করা বেশ কিছু ছবিতে তৃপ্তি ও স্যামকে দেখা গেছে ম্যাচিং সানগ্লাস পরা অবস্থায়। অন্য ছবিগুলোতে স্যামের কিছু মজার মুহূর্ত ধরা পড়েছে। ক্যাপশনে তৃপ্তি লিখেছেন, ‘শুভ জন্মদিন স্যাম মার্চেন্ট, আপনার ছড়ানো সব ভালোবাসা এবং আনন্দ যেন আপনার কাছেই ফিরে আসে।’ 

এর আগে গত ডিসেম্বরে গুঞ্জন উঠেছিল ফিনল্যান্ডে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন তারা।  তৃপ্তির শেয়ার করা একটি পোস্ট থেকেই এ চর্চার শুরু হয়। ইনস্টাগ্রামে তুষারপাত উপভোগ করা একটি ভিডিও পোস্ট করেন তৃপ্তি, যার ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের অধ্যায়গুলির একটি মনে হচ্ছে।’ স্যামও তার ইনস্টাগ্রামে একই ধরনের ভিডিও শেয়ার করেন। 

তাদের সম্পর্কের জল্পনা আরও জোরালো হয় যখন ডিসেম্বরের ১৫ তারিখে মুম্বাইয়ের একটি ক্যাফেতে মধ্যাহ্নভোজের সময় একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েন তারা।  এছাড়া বিভিন্ন ড্রাইভ ও ডিনার ডেটেও একসঙ্গে দেখা গেছে তাদের। 

তবে এসব গুঞ্জনে যারপরনাই বিরক্ত হয়েছেন তৃপ্তি। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এসব গুঞ্জনের কারণে আগের মতো স্বাধীন ভাবে চলাফেরা করতে পারেন না তিনি।

বর্তমানে কাজ নিয়েও বেশ ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। আগামীতে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে ‘ধাড়াক ২’ সিনেমায় অভিনয় করবেন তৃপ্তি দিমরি। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন