Logo

বিনোদন

আমি খুব ভাগ্যবান এমন একজন সঙ্গী পেয়েছি : সোনাক্ষী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২০:২০

অ
আমি খুব ভাগ্যবান এমন একজন সঙ্গী পেয়েছি : সোনাক্ষী

ছবি: সংগৃহীত

গত বছর দীর্ঘ দিনের প্রেমিক জহির ইকবালের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সোনাক্ষী সিনহা। ভিন্নধর্মী বিয়ে করার কারণে বেশ কটাক্ষের স্বীকারও হয়েছেন এই জুটি। তবে নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সোনাক্ষী ও জহির। একান্ত আত্মীয়স্বজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তারা। যেখানে ধর্মীয় কোনো আচার-অনুষ্ঠান ছিল না।  

বিয়ের পর তার জীবন কেমন বদলেছে এবং ভবিষ্যতে অভিনয় চালিয়ে যাবেন কিনা এ নিয়ে কৌতূহল ভক্তদের। সম্প্রতি এই বিষয়ে নিজের ইউটিউব চ্যানেলে মতামত শেয়ার করেছেন সোনাক্ষী। তিনি জানিয়েছেন, বিয়ের পরেও তিনি নিজের কাজ অব্যাহত রাখবেন। সোনাক্ষীর মতে, জীবনকে বিয়ের মাপকাঠিতে বিচার করা উচিত নয়, বরং বিয়ে জীবনের একটি অংশ। যা জীবনে নতুন কিছু যোগ করতে পারে, তবে এখানে হারানোর কিছু নেই। 

স্বামীর প্রশংসায় বরাবরই পঞ্চমুখ সোনাক্ষী। তিনি বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে আমি এমন একজন সঙ্গী পেয়েছি। যিনি আমার প্রতিটি পদক্ষেপে আমাকে সমর্থন দেন। আমার স্বামী জহির ইকবাল আমার সেরা চিয়ারলিডার। আমার সব কাজে তাকে সবসময় পাশে পাই।’ 

সবশেষে সোনাক্ষী জানান, তিনি একজন সৃজনশীল মানুষ। কাজের মধ্যে তিনি নিজেকে খুঁজে পান। তার মতে, যদি কেউ বিয়ের পর কাজ না করতে চান, সেটাও তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার জন্য কাজের গুরুত্ব অপরিসীম। 

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন