Logo

বিনোদন

বলিউডে ডাক পেলেন ভাইরাল কন্যা মোনালিসা

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৯:১০

অ
বলিউডে ডাক পেলেন ভাইরাল কন্যা মোনালিসা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রদেশের দরিদ্র পরিবারের ষোড়শী মেয়ে মোনালিসা ভোঁসলের জীবন বদলে দিল মহাকুম্ভের মেলা। নর্মদার তীরে ফুলের মালা বিক্রি করা মোনালিসা, প্রয়াগরাজের মেলায় পুতির মালা নিয়ে গিয়েছিল বিক্রি করতে। কিন্তু সেই মেলায় তার সৌন্দর্য ও হরিণ চোখের কারণে ভাইরাল হয়ে ওঠে সে।

কিছু ভ্লগারের ক্যামেরায় ধরা পড়ে মোনালিসার ছবি, যা দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এরপর শুরু হয় তার সঙ্গে ছবি তোলার পালা। যা পরিস্থিতি এতটাই জটিল করে তোলে যে, তাকে ওড়নায় মুখ ঢেকে মেলা থেকে সরিয়ে নিতে বাধ্য হন তার পরিজনেরা।

তবে, এই ভাইরাল হওয়ার গল্প শুধু এখানেই থেমে থাকেনি। মোনালিসার জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে বলিউডের দরজায়। পরিচালক সনোজ মিশ্রের পরবর্তী সিনেমায় ‘দি ডায়েরি অফ মণিপুর’-এর প্রধান চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন মোনালিসা।


নির্মাতা সনোজ নিজেই মোনালিসার গ্রামের বাড়িতে গিয়ে এই প্রস্তাব দিয়েছেন। সেই ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি মাসেই সিনেমার শুটিং শুরু হবে।    

এদিকে, মোনালিসা বা তার পরিবার এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ। এর আগেও ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমার জন্য শিরোনামে এসেছিলেন সনোজ মিশ্র। এমনকি সেই সিনেমার বিরুদ্ধে বাংলার ভাবমূর্তি ও সম্প্রীতি নষ্টের অভিযোগে কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল।

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন