Logo

বিনোদন

পরিবারের সাথে সময় কাটাচ্ছেন হীরামান্ডিখ্যাত অভিনেত্রী

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১০:৩২

অ
পরিবারের সাথে সময় কাটাচ্ছেন হীরামান্ডিখ্যাত অভিনেত্রী

ছবি: সংগৃহীত

রিচা চাড্ডার জন্য ২০২৪ ছিল একটি স্মরণীয় বছর। সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডিতে লাজ্জো চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। একই বছরে প্রথম প্রযোজিত ছবি ‘গার্লস’ নিয়ে আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে এক মাইলফলক অর্জন করে গত বছরের ১৬ জুলাই কন্যা জুনেরার জন্ম দিয়েছেন রিচা।   

তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের জীবনের চলমান ঘটনাগুলি শেয়ার করেছেন তিনি। বর্তমানে গোয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। পোস্টের দীর্ঘ ক্যাপশনে তিনি গত বছরের স্মৃতিচারণ করেছেন। রিচা জানান, গত বছর বানসালির সঙ্গে কাজ করা ছিল তার স্বপ্নপূরণের মুহূর্ত। 

পোস্টে তিনি তার প্রযোজিত প্রথম সিনেমা‘গার্লস’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই সাথে পোস্টে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালির মতো কিংবদন্তি পরিচালককে। রিচার মতে, ২০২৪ সালটি তার জন্য ছিল স্বপ্নপূরণের বছর। যা অভিনয় থেকে প্রযোজনা এবং মাতৃত্বের মধ্য দিয়ে পূর্ণ হয়েছে।  

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন