Logo

বিনোদন

এ আর রহমানকে ‘মহান গায়ক’ মানতে নারাজ সনু নিগম

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৩

অ
এ আর রহমানকে ‘মহান গায়ক’ মানতে নারাজ সনু নিগম

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংগীত জগতের কিংবদন্তি এ আর রহমান সম্পর্কে খোলামেলা কথা বলেছেন সনু নিগম। এ আর রহমানের কণ্ঠের সুর বরাবরই নিখুঁত থাকলেও তাকে একজন ‘মহান গায়ক’ বলা যাবে না বলে মন্তব্য করেন সনু নিগম।

সনুর মতে, রহমানের গানের টেক্সচার হয়ত অতটা চমকপ্রদ নয়, কিন্তু সুরের ক্ষেত্রে তিনি কখনও ভুল করেন না। সনু আরও বলেন, ‘তিনি একজন দুর্দান্ত সুরকার, তাই তার কণ্ঠ সবসময় সুরের সঙ্গে তাল মিলিয়ে চলে।’ 

এ আর রহমানের সৃজনশীলতা এবং তার সুরকার হিসেবে দক্ষতার প্রশংসা করেন সনু নিগম। তবে রহমানের গায়কি নিয়ে এই মন্তব্য নতুন আলোচনার সৃষ্টি করেছে। এটাই প্রথম নয় যে, সনু রহমানকে নিয়ে মতামত প্রকাশ করেছেন। এর আগে তিনি রহমানের অন্তর্মুখী প্রকৃতি এবং সালমান খান ও ক্যাটরিনা কাইফের ‘যুবরাজ’ সিনেমার সঙ্গীত নিয়ে নিন্দা করেছিলেন। 

তবে, সনু নিগম রহমানের সৃজনশীল স্বাধীনতারও প্রশংসা করেন। তিনি শেয়ার করেছেন যে ‘জোধা আকবর’ সিনেমার ‘ইন লামহঁ কে দামান মে’ গানে তাকে একটি ছোট অংশ রচনা করার স্বাধীনতা দেওয়া হয়েছিল। যা রহমান তাৎক্ষণিকভাবে পছন্দ করেছিলেন।

দীর্ঘ দিন ধরে একসঙ্গে কাজ করছেন এ আর রহমান ও সনু নিগম। তাদের মধ্যে তৈরি হয়েছে কাজের গভীর সম্পর্ক। যার ফলাফল হিসেবে আমরা পেয়েছি ‘সাতরঙ্গি রে’ , ‘আয়ো রে সখী’র মতো অসাধারণ গান। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন