Logo

বিনোদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সালমানের বোন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:২৯

অ
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সালমানের বোন

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালমান খানের বোন শ্বেতা রোহিরা। শ্বেতাকে বোন বলেই ডাকেন সালমান। প্রতি বছর তার হাতে রাখিও পড়েন। সম্প্রতি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শ্বেতা। তার শরীরের বিভিন্ন জায়গার হাড় ভেঙে গেছে, মুখে রয়েছে গভীর আঘাতের চিহ্ন। 

দুর্ঘটনার কথা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন শ্বেতা। সেই মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠেছে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা।

শ্বেতার বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সকালে তিনি নিজের পছন্দের গান শুনতে শুনতে হাঁটছিলেন। হঠাৎই একটি বাইক প্রচণ্ড গতিতে এসে তাকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা খেয়ে তিনি অনেকটা দূরে ছিটকে পড়েন। প্রচণ্ড আঘাতে তার হাত ও পায়ের হাড় ভেঙে যায়, মুখ ফেটে রক্ত ঝরে।  

তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় শ্বেতাকে। চিকিৎসকরা পরীক্ষা করে জানান যে, তার হাত-পায়ে প্লাস্টার বসানো হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তবে শারীরিক কষ্টের মধ্যেও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন শ্বেতা।

মজার ছলে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, আমাকে হয়ত এখন হাম্পটি ডাম্পটির মতো দেখাচ্ছে! কিন্তু চিন্তা নেই, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরি দোস্ত’। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।   

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি একজন লেখক, চিত্রশিল্পী হিসেবেও পরিচিত শ্বেতা।সুনীল থাদানির শর্ট ফিল্ম ‘পরিণীতি’ দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এছাড়াও,‘দ্যাটস মাই গার্ল’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সালমানের আদরের বোন শ্বেতা।   

এফএটি  

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন