Logo

বিনোদন

বক্স অফিসে ১০০ কোটির অতি নিকটে স্কাই ফোর্স

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪

অ
বক্স অফিসে ১০০ কোটির অতি নিকটে স্কাই ফোর্স

ছবি : সংগৃহীত।

বলিউডে সদ্য মুক্তি পাওয়া দুটি সিনেমার আয় পাল্লা দিয়ে বেড়েছে। সিনেমা ‍মুক্তির পর শুরু হয় বক্স অফিস যুদ্ধ। একটির সাথে অপরটির লড়াই লেগে থাকে। সদ্য মুক্তিপ্রাপ্ত স্কাই ফোর্স আর দেবা, এই দুই সিনেমা বর্তমানে বক্স অফিসে লড়াই করছে।

বক্স অফিসে কত আয় করল স্কাই ফোর্স?

সাপ্তাহিক ছুটি আসতেই ফের বাড়ল স্কাই ফোর্স ছবিটির আয়। যদিও বিপুল হারে বাড়েনি আয়ের পরিমাণ। শনিবার, মুক্তির নবম দিনে বক্স অফিসে অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স ছবিটি ৫ কোটি রুপির ব্যবসা করেছে। বর্তমানে এই সিনেমার মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৯৪ কোটি ৫০ লাখ রুপি। 

প্রসঙ্গত মুক্তির পর প্রথম সপ্তাহে স্কাই ফোর্স ছবিটি বক্স অফিসে ৮৬ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ব্যবসা করে ৩ কোটি ভারতীয় রুপি।

এই ছবি পরিচালনা করেছেন অভিষেক, অনিল কাপুর ও সন্দীপ কেওলানি। মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান ও নিমরিত কৌর।

দেবা ছবিটির বক্স অফিস কালেকশন

মুক্তির দ্বিতীয় দিনে আয় বেড়েছে শাহিদ কাপুর অভিনীত দেবা সিনেমাটি। শনিবার বক্স অফিসে এই অ্যাকশন ছবিটি ৬ কোটি ২৫ লাখ রুপি ব্যবসা করেছে। ফলে দুদিনে দেবার বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৭৫ লাখ রুপি।এই সিনেমাটি প্রথম দিন ৫ কোটি ৫০ লাখ রুপি আয় করেছিল।

সিনেমাটি পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রু। মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে শাহিদ কাপুর, পূজা হেগড়ে, পাভেল গুলাটি, প্রমুখ। সিদ্ধার্থ রায় কাপুর, শারিক প্যাটেল এবং উমেশ বংসল প্রযোজিত এই সিনেমাটি আসলে একটি মালায়লাম ছবির রিমেক।

ইমারজেন্সি ছবিটির আয়

তৃতীয় শনিবার আয় আবারও সামান্য বাড়লেও কঙ্গনা রানাওয়াত অভিনীত এই সিনেমার দৌড় যে ফুরিয়ে এসেছে সেটা স্পষ্ট। মুক্তির পর ১৬ তম দিনে বক্স অফিসে ইমারজেন্সি মাত্র ১৫ লাখ রুপি ব্যবসা করতে পেরেছে। ফলে এখন এই ছবির মোট আয়  দাঁড়িয়েছে  ১৭ কোটি ৭০ লাখ রুপি । ২০ কোটি আদৌ পার করতে পারে কিনা এখন তাই দেখার বাকি।

মুক্তির পর প্রথম সপ্তাহে ইমারজেন্সি ১৪ কোটি ৩০ লাখ রুপি আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে ঘরে তোলে ৩ কোটি ১৪ লাখ রুপি। তৃতীয় শুক্রবার এই ছবিটি মাত্র ৭ লাখ রুপি ব্যবসা করে।

ইমারজেন্সি সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করেছেন কঙ্গনা রানাওয়াত। প্রযোজনাও করেছে তার মনিকর্ণিকা ফিল্মস। মুখ্য ভূমিকায় আছেন কঙ্গনা রানাওয়াত, অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ।


টিএ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন