Logo

বিনোদন

সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন জেমস

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১৪:০৩

অ
সৌদি সরকারের আমন্ত্রণে রিয়াদ যাচ্ছেন জেমস

ছবি : সংগৃহীত

সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে কনসার্ট করবেন জনপ্রিয় গায়ক জেমস। ২০ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছাবেন তিনি এবং ২২ নভেম্বর আল-সুওয়াইদি পার্কে নগরবাউল ব্যান্ডের সঙ্গে পরিবেশন করবেন গান।

নগরবাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর সংবাদটি নিশ্চিত করেছেন। আয়োজনটির নাম রাখা হয়েছে ‘বাংলাদেশ কালচার’, এটি সৌদি সরকারের আয়োজন রিয়াদ সিজনের অংশ।

এই গুণী শিল্পী এর আগে বিশ্বের বিভিন্ন প্রান্তে কনসার্ট করেছেন, তবে সৌদি আরবে এটি তার প্রথম সফর। সুখবর হলো, এই কনসার্টে দর্শকরা বিনামূল্যে গান শুনতে পারবেন। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে রক্ষণশীল সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যেতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০১৮ সালে সৌদি আরবে বিনোদন শিল্পের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় এবং সিনেমা হলগুলো খুলে দেওয়া হয়। এর পর থেকেই কনসার্ট, চলচ্চিত্র উৎসব, ফ্যাশন শো ইত্যাদি আয়োজন করা হচ্ছে। রিয়াদ সিজনও এর একটি বড় অংশ। এবার এখানে অংশ নিচ্ছে ৯টি দেশ, যার মধ্যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান রয়েছে।

১২ অক্টোবর শুরু হওয়া ৪৫ দিনের রিয়াদ সিজন শেষ হবে ৩০ নভেম্বর।

এফএটি/এমএইচএস
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন