Logo

বিনোদন

এখন কেমন আছেন ফরিদা পারভীন?

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪

অ
এখন কেমন আছেন ফরিদা পারভীন?

ছবি: সংগৃহীত

শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন একুশে পদকপ্রাপ্ত লালনসংগীত শিল্পী ফরিদা পারভীন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে তীব্র শ্বাসকষ্ট নিয়ে প্রথমে আইসিইউতে নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে জিহান ফারিহা। 

তিনি গণমাধ্যমে জানান, তার মায়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। শিগগিরই তাকে বাসায় নেওয়া হবে।

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির সময় বাড়তি সতর্কতা হিসেবে আইসিইউতে রাখা হয়েছিল। তবে এখন তার শারীরিক জটিলতা কমেছে।

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং থাইরয়েড সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। বয়সজনিত কারণে এই সমস্যাগুলো আরও তীব্র হয়েছে।

বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন দেশের এই জনপ্রিয় সংগীতশিল্পী। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডা. আশীষ কুমার চক্রবর্তী।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন