Logo

বিনোদন

মঞ্চে হঠাৎ অসুস্থ সনু নিগম, বিছানায় শুয়ে যা জানালেন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১

অ
মঞ্চে হঠাৎ অসুস্থ সনু নিগম, বিছানায় শুয়ে যা জানালেন

ছবি: সংগৃহীত

কনসার্টে গান গাওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। ভারতের পুনে শহরে অনুষ্ঠিত এই কনসার্টে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করছিলেন তিনি।

আয়োজনে ভক্তদের ভিড় ছিল দেখার মতো। তবে হঠাৎ করেই শারীরিক অসুস্থতার কারণে মঞ্চ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন গায়ক। 

সামাজিক মাধ্যমে সেদিনের একটি ভিডিও শেয়ার করেন সনু। ভিডিওতে বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। বিছানায় শুয়েই সেদিনের প্রবল যন্ত্রণার বর্ণনা দিয়েছেন গায়ক।

তিনি বলেন, আমার জীবনের অন্যতম কঠিন এক দিন ছিল সেটি। মেরুদণ্ডের ব্যথায় নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। 

অনুষ্ঠান শুরুর আগেই এই ব্যথা অনুভব করেছিলেন সনু। কিন্তু দর্শকদের নিরাশ করতে চাননি। তাই মঞ্চে ওঠেন। তার এই পেশাদারিত্বে ভক্তদের প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ গায়ক।

  • এফএটি
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন