Logo

বিনোদন

খুশির প্রথম সিনেমা দেখে প্রেমিকের প্রতিক্রিয়া

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০

অ
খুশির প্রথম সিনেমা দেখে প্রেমিকের প্রতিক্রিয়া

ছবি: সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলেই খুশি কাপুর ও বেদাং রায়না সম্পর্কের গুঞ্জন শোনা যায়। এবার সে গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগালেন খুশি। সম্প্রতি জুনায়েদ খানের বিপরীতে ‘লাভিয়াপা’র হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন খুশি।  

প্রেমিকার প্রথম সিনেমা দেখার লোভ সামলাতে না পেরেই বোধহয়  মুম্বাইয়ে আয়োজিত ‘লাভিয়াপা’র বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হন বেদাং। আর সেখানেই আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দী হন তিনি। তবে শুধু ছবি নয় তবে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে আসে বেদাংয়ের একটি প্রতিক্রিয়া।

সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা এক ভিডিওতে কালো শার্ট ও বেইজ ট্রাউজার্সে ধরা দেন খুশির প্রেমিক। খুশির প্রথম সিনেমা হিট হবে কিনা, আলোকচিত্রীদের এমন প্রশ্নের উত্তরে বেদাং নির্দ্বিধায় উত্তর দেন, অবশ্যই হিট হবে। বেদাংয়ের মিষ্টি হাসি এবং নির্ভীক প্রতিক্রিয়া সবার মন জয় করে নেয়।


বেশ কিছুদিন ধরেই আলোচনায় বেদাং রায়নার সাথে প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় শ্রীদেবী কন্যা খুশি। বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি খুশির বাবা বনি কাপুরের জন্মদিনে অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন বেদাং। একসঙ্গে মালদ্বীপ ভ্রমণের গুজবও রয়েছে এ জুটির। 

নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন বেদাং ও খুশি। জোয়া আখতার পরিচালিত এই মিউজিক্যাল-কমেডিতে আরও অভিনয় করেছেন সুহানা খান এবং অগস্ত্য নন্দা।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন