শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘আশিকি ৩’, থাকছেন আরিয়ান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭
ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম রোমান্টিক ‘আশিকি ২’ সিনেমায় শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের রসায়ন এখনও দর্শকের মনে তাজা। সেই সিনেমার সিক্যুয়েল ‘আশিকি ৩’ নিয়ে প্রথম থেকেই সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
অবশেষে নানা জটিলতার পর সিনেমার চিত্রনাট্য থেকে শুটিং ফ্লোরে গড়াচ্ছে ‘আশিকি ৩’।
অনুরাগ বসুর পরিচালনায় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন কার্তিক আরিয়ান। তবে সিনেমায় কার্তিকের বিপরীতে কে থাকছেন সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগ বসু জানিয়েছেন, ‘আমরা আগামী মাসে শুটিং শুরু করব। ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে সিনেমার একটি ঝলক শেয়ার করে ঘোষণা করেছিলেন কার্তিক। নির্মাতা অনুরাগ বসুর সঙ্গে আরিয়ানের প্রথম কাজ হতে যাচ্ছে এটি।
তবে নায়িকা চরিত্রে তৃপ্তি দিমরির অভিনয়ের কথা থাকলেও চরিত্রের সাথে মানানসই না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন তিনি।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ‘আশিকি ৩’ সিনেমায় কার্তিকের বিপরীতে অভিনয় করবেন তার প্রাক্তন সারা আলী খান। তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেননি অনুরাগ।
উল্লেখ্য, ১৯৯০ সালে মুক্তি পায় ‘আশিকি’। এতে অভিনয় করেছিলেন দুই নতুন মুখ, রাহুল রায় এবং অনু আগারওয়াল। মুক্তির পর রাতারাতি সেলিব্রিটি বনে যান এ জুটি। অপ্রত্যাশিতভাবে দারুণ হিট হয় সিনেমাটি । এরপর ২০১৩ সালে মুক্তি পায় সিনেমার দ্বিতীয় কিস্তি ‘আশিকি ২’।
এফএটি

