Logo

বিনোদন

মায়ের অনুমতি পেলে রাখিকে বিয়ে করতে চান পাকিস্তানি আলেম

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৩

অ
মায়ের অনুমতি পেলে রাখিকে বিয়ে করতে চান পাকিস্তানি আলেম

ছবি: সংগৃহীত

আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি কাভি। এবারে ভারতীয় অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সমালোচনায় তিনি।

তবে এবারেই প্রথম নয় এর আগে ভীনা মালিক, কান্দিল বালোচ এবং হারিম শাহের সঙ্গে বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন মুফতি কাভি। এবার খোলাখুলিভাবে রাখি সাওয়ান্তকে বিয়ে করার ইচ্ছা জানিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন।  

সম্প্রতি পাকিস্তানি অভিনেতা দোদি খানের সঙ্গে রাখির সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, দোদি খান সেই খবর সরাসরি নাকচ করেছেন। তবে মুফতি কাভির এই মন্তব্য রাখি সাওয়ান্তের সম্পর্কের জটিলতাকে নতুন করে উসকে দিয়েছে।

বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত মুফতি কাভি বলেছেন, তিনি রাখিকে বিয়ে করতে চান, শুধু মায়ের অনুমতির অপেক্ষা। এরপর আর কাউকে বিয়ের কথা ভাববেন না বলেও জানান তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন রাখি সাওয়ান্ত। এবার মুফতি কাভির এই প্রস্তাব তার ব্যক্তিগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে।

যদিও এ বিষয়ে এখনো রাখি সাওয়ান্তের কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার প্রতিক্রিয়া জানার জন্য।

এফএটি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন