Logo

বিনোদন

নোরা ফাতেহির মৃত্যুর খবরের নেপথ্যে কী?

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৫

নোরা ফাতেহির মৃত্যুর খবরের নেপথ্যে কী?

ছবি: সংগৃহীত

বিপদ যেন পিছুই ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির। কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ংকর দাবানল থেকে বেঁচে ফিরেছেন। এর মাঝেই আবার শিরোনামে নোরা ফাতেহি। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার মৃত্যু সংবাদ।     

খবরে বলা হয়, ‘বাঞ্জি জাম্পিং’-এর সময় ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়েন নোরা। যেখানে পাহাড়ের খাদে পড়ে তার মৃত্যু হয়েছে।

এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নোরার মৃত্যুর খবরে বিচলিত হন তার ভক্ত-অনুরাগীরা। তবে এই খবর একেবারেই মিথ্যে বলে নিশ্চিত করেছেন নোরার সহকর্মীরা।   

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় পাহাড়ের মাঝে আটকে পড়েছেন এক নারী। ক্যাপশনে লেখা ছিল, ‘দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যু।’ যদিও ভিডিওটি অস্পষ্ট হওয়ায় সেখানে থাকা নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।   

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এটি সম্পূর্ণই গুজব। নোরা সুস্থ আছেন এবং তার স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। এমন মিথ্যা সংবাদের বিরুদ্ধে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে তার টিম।  

কানাডায় জন্ম নেওয়া এই তারকা বলিউডে নিজের জায়গা পাকা করেছেন নাচের মাধ্যমে। সম্প্রতি বলিউডে ১০ বছর পূর্ণ করেছেন নোরা। জনপ্রিয় নাচের রিয়্যালিটি শো’র বিচারকের আসনেও দেখা গেছে তাকে।

তাই মিথ্যা মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই তার ভক্তরা হতবাক হয়ে পড়েন। তবে নোরার টিমের আনুষ্ঠানিক ঘোষণার পর অনুরাগীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।  

এফএটি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নোরা ফাতেহি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর