ছবি: সংগৃহীত
দেশীয় সিনেমার ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে ‘তুফান’ ছবির জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’। গত বছর মুক্তির পর, এটি হয়ে উঠেছিল সিনেমাপ্রেমীদের অন্যতম পছন্দের গান।
গানে শাকিব খানের বিপরীতে দেখা যায় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে, যা ইতোমধ্যেই দর্শকদের হৃদয় জয় করেছে।

গানটির মুক্তির পর, বাংলা ভাষাভাষী দেশ এবং বিদেশে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি কোণায় এই গানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। এবারে ‘দুষ্টু কোকিলের’ সাফল্যের মাইলফলক ছুঁয়েছে ইউটিউবেও।
মাত্র সাত মাসে চরকি ও এসভিএফের দুই চ্যানেলে মিলিয়ে ‘দুষ্টু কোকিল’ গানটির ভিউ সংখ্যা ৪০০ মিলিয়ন (৪০ কোটি) ছাড়িয়ে গেছে। যা বাংলা ভাষায় সিনেমার গানের জন্য বিরল এক রেকর্ড। পৃথিবীর ৪০ কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে একাধিকবার সবার নজরে এসেছে এই গান।
‘দুষ্টু কোকিল’ গানটি রচনা, সুর ও সংগীত করেছেন আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কণা ও আকাশ। গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের আদিল শেখ।
এফএটি

