Logo

বিনোদন

প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটি শান্তি দেয় : পরীমণি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯

অ
প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটি শান্তি দেয় : পরীমণি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘বুলডোজার মিছিলের’ ডাক দেয়। এরপর বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এক ফেসবুক পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্য থেকে স্পষ্ট, এটি ধানমন্ডি-৩২ এর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেই দেওয়া।  

পোস্টে পরীমণি লিখেন, ‘প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা? কোনটি শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক, আমিন।’  

তার এ স্ট্যাটাস সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ একে শান্তির বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, বর্তমান পরিস্থিতিতে শিল্পীদের আরও স্পষ্ট অবস্থান নেওয়া উচিত।  

উল্লেখ্য, পরীমণি সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মাঝেমধ্যেই মত প্রকাশ করে থাকেন, যা তার ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন