সিনেমার কাহিনী নয়, ছেলের চাকরির জন্য শাহরুখের তদবির
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬
ছবি: সংগৃহীত
শীঘ্রই সিনেমা জগতে পা রাখতে চলেছেন বলিউডের দুই বিখ্যাত পরিবারের সন্তানেরা। সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
তবে ইব্রাহিম ক্যামেরার সামনে অভিনয়ের জন্য প্রস্তুতি নিলেও, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের পথ। পরিচালনার মাধ্যমে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করছেন আরিয়ান। বলিউড বাদশা শাহরুখ পুত্রের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে সিরিজ ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’।
সম্প্রতি এই সিরিজের প্রচার অনুষ্ঠানে বড় ছেলে আরিয়ান সম্পর্কে এক চমকপ্রদ তথ্য শেয়ার করেছেন শাহরুখ খান। তিনি জানান, কোভিড-১৯ মহামারি না হলে আরিয়ান হয়ত এখন নেটফ্লিক্সে চাকরি করতেন।
শাহরুখ নিজেই নেটফ্লিক্সের সিইও টেড সারান্ডোস এবং চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যেন আরিয়ানকে কোনো প্রতিষ্ঠিত প্রযোজকের সহকারী হিসাবে কাজ দেওয়া হয়। কিন্তু কোভিডের কারণে দেশে ফিরে এসে তখনই তার প্রথম পরিচালনার কাজ শুরু করেন আরিয়ান।
শাহরুখ ও গৌরী খানের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’ এর প্রযোজনায় নির্মিত ‘দ্য ব্যা***ডস অফ বলিউড’ সিরিজটি নবাগতদের বলিউডে প্রবেশের গল্প নিয়ে তৈরি।
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান যে তার ছেলের চাকরির জন্য তদবির করতে পারেন এমন কথা শুনে অবাক হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।
তবে শাহরুখের এই তদবিরের গল্প আরিয়ানের পরিচালনার নতুন জার্নির একটি অনন্য দিক হিসেবে প্রকাশ পেয়েছে।
এফএটি

