Logo

বিনোদন

বাবার অনুরোধে ‘লাইগার’ সিনেমায় অভিনয় অনন্যার

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

অ
বাবার অনুরোধে ‘লাইগার’ সিনেমায় অভিনয় অনন্যার

ছবি: সংগৃহীত

ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। প্রকাশ্যে নিজের কাজ নিয়ে খুব কমই কথা বলেন অভিনেত্রী। তবে সম্প্রতি ‘লাইগার’ সিনেমায় অনন্যার অংশগ্রহণ নিয়ে একটি তথ্য প্রকাশ করেছেন তার বাবা চাঙ্কি পান্ডে।

চাঙ্কির মতে, অনন্যা প্রথমে সিনেমাটি করতে রাজি ছিলেন না, তবে বাবার অনুরোধেই সিনেমায় অভিনয় করতে সম্মত হন তিনি। 

এক সাক্ষাৎকারে চাঙ্কি পান্ডে বলেন, অনন্যা প্রথমে মনে করেছিল, ‘লাইগার’ সিনেমার জন্য সে এখনও যথেষ্ট অভিজ্ঞ নয়। সে আমাকে বলেছিল, ‘বাবা, আমি মনে করি এ সিনেমায় অভিনয়ের জন্য আমি এখনো ছোট।কিন্তু আমি তাকে উৎসাহ দিয়েছিলাম, কারণ এটা ছিল একটি বড় বাণিজ্যিক ছবি, যা তার ক্যারিয়ারের জন্য ভালো হবে।

তবে সিনেমাটি বক্স অফিসে সাফল্য না পাওয়ায়, চাঙ্কি নিজেই বুঝতে পারেন তার সিদ্ধান্ত সঠিক ছিল না। তিনি আরও বলেন, ‘আমার চিন্তাভাবনা একটু পুরোনো ধাঁচের। আমি মনে করতাম, সিনেমায় নাচ, গান, এবং ফাইট সিকোয়েন্স থাকলেই সফল হবে। তবে এখন সময় অনেক বদলেছে।’  

চাঙ্কি পান্ডে আরও স্বীকার করেন যে, তিনি ‘কল মি বে’ সিরিজটি করার ক্ষেত্রে অনন্যাকে নিরুৎসাহিত করেছিলেন। তবে অনন্যা নিজের সিদ্ধান্তে অটল থেকে সিরিজটি করেন, এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পান। 

একটু একটু করে নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন উঠতি এই অভিনেত্রী। তাকে শেষবার নেটফ্লিক্সের ‘সিটিআরএল’ সিনেমায় দেখা গেছে। বর্তমানে ‘কল মি বে’-এর দ্বিতীয় সিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্যা। 

এফএটি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন