ছবি: সংগৃহীত
সুমধুর কণ্ঠের মাধ্যমে বিশ্বব্যাপী নিজের জনপ্রিয়তা সৃষ্টি করেছেন সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তার কর্মজীবন যেমন উজ্জ্বল, তেমনি ব্যক্তিগত জীবনেও তিনি সমানভাবে প্রশংসিত।
সম্প্রতি স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের ১০ বছর পূর্ণ করেছেন গায়িকা। বিবাহিত জীবনের বিশেষ দিনটিকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিষ্টি বার্তা শেয়ার করেছেন শ্রেয়া।

২০১৫ সালে শিলাদিত্যকে বিয়ে করার পর থেকে তাদের জীবনের বিশেষ মুহূর্তগুলো একসাথে কাটিয়ে আসছেন। বিয়ের ১০ বছর পূর্ণ হওয়ার এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে শ্রেয়া লিখেছেন, ‘আজও মনে হয় ঠিক যেন গতকালের ঘটনা। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। আমাদের জীবনের এই যাত্রায় একে অপরের প্রেমে বারবার পড়েছি।’
পোস্টে শ্রেয়া তার বিয়ের বিশেষ দিনের কিছু পুরোনো মুহূর্তও শেয়ার করেছেন। যেমন শুভদৃষ্টি, সিঁদুরদান, ভাতকাপড় ও রিসেপশন। তার এই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এমনকি শ্রেয়া নিজেও তাদের সকলের শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগাপ্লুত।
শ্রেয়া ও শিলাদিত্যের সম্পর্কের শুরুটা ছিল ছোটবেলার বন্ধুত্বের মাধ্যমে। নয় বছর প্রেমের মিষ্টি সম্পর্কের পর ২০১৫ সালে বিয়ে করেন তারা। ২০২১ সালে তাদের ঘর আলো করে আসে তাদের একমাত্র পুত্র দেবযান।
এফএটি

