শ্যালকের বিয়েতে যোগ দিতে মুম্বাইয়ে নিক জোনাস
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮
ছবি: সংগৃহীত
শ্যালকের বিয়েতে যোগ দিতে ভারতে এসেছেন পপ তারকা নিক জোনাস। স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়েতে যোগ দিতে উপস্থিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুম্বাই বিমানবন্দরে সকলের সামনে হাজির হন তিনি। বাইরে বেরিয়ে সাদা পোশাকে সুদর্শন নিক আলোকচিত্রিদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
ভাইয়ের বিয়ের দায়িত্ব সামলাতে আগেভাগেই মুম্বাই এসে পৌঁছেছেন দেশি গার্ল। গত কয়েকদিন ধরে ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। নিজ ইনস্টাগ্রামে হলুদ অনুষ্ঠানে পরিবারের সাথে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

এছাড়াও সংগীত অনুষ্ঠানের রাতে স্ট্র্যাপলেস সাদা গাউনে নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। তার শ্বশুর কেভিন জোনাস সিনিয়র এবং শাশুড়ি ডেনিস জোনাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশ্যে আসা একটি ছবিতে অকপটে প্রিয়াঙ্কাকে শাশুড়ির শাড়ি ঠিক করতে দেখা যায়। নেটিজেনদের ধারণা অভিনয়ের পাশাপাশি পুত্রবধূর দায়িত্বও তাহলে ভালোভাবেই সামলাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এফএটি

