Logo

বিনোদন

টয়লেট দিবস উপলক্ষে ঢাকায় ফিরেছেন শাকিব

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৩৪

অ
টয়লেট দিবস উপলক্ষে ঢাকায় ফিরেছেন শাকিব

ছবি : বাংলাদেশের খবর

বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ঢাকায় ফিরেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। দীর্ঘ ২৫ দিন বরবাদ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার পর সোমবার ঢাকায় ফেরেন তিনি। এরপর মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে অংশ নেন। এখানে তিনি একঝাঁক তারকাকে সাথে নিয়ে টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের 'টাইলক্স হাইজেনিক আবাস' ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে সহায়তা করা। শাকিব খান অনুষ্ঠানে জানান, নভেম্বর মাসজুড়ে টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রির প্রতিটি পণ্য থেকে ১০ টাকা প্রদান করা হবে দেশের বিভিন্ন অঞ্চলে হাইজেনিক টয়লেট নির্মাণে।

‘আ প্লেস ফর পিস’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেতারকা সিয়াম আহমেদ, পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, দীঘি, অপি করিম, শবনম ফারিয়া, স্পর্শিয়া ও অন্যান্য বিশিষ্টরা। অনুষ্ঠানে শাকিব খান বলেন, ‘আমি সবসময় চাই আগামী প্রজন্মের জন্য একটি পরিষ্কার ও সুন্দর পৃথিবী রেখে যেতে।’

বিশ্ব টয়লেট দিবসের এই বিশেষ আয়োজন সুবিধাবঞ্চিতদের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতেও সহায়ক হবে।

শাকিব জানান, তিনি সবসময় নিজের সিনেমা হলে গিয়ে দেখেন। আগামী ২২ নভেম্বর দেখবেন ‘দরদ’ সিনেমা। এরপর আবার 'বরবাদ' সিনেমার শুটিং সেটে ফিরবেন।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন