Logo

বিনোদন

অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২

অ
অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

ছবি: সংগৃহীত

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। 

অপূর্ব তার পোস্টে লেখেন, ‘অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।’ 


জানা গেছে,  ঢাকার স্পেশালাইজড হাসপাতালে রাত সাড়ে তিনটার দিকে মারা যান তরুণ এই অভিনেতা। তার অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালিত ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানী । অল্প সময়ের মধ্যেই তার অভিনয় গুণে দর্শকদের প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন তিনি।

বেশ কিছু নাটকে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালিত ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন শাহবাজ।

শাহবাজ সানীর মৃত্যুতে গোটা নাট্যাঙ্গন শোকে বিহ্বল।   

এফএটি 



Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন