প্রেমিককে আলমারিতে লুকিয়ে রেখেছিলেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫
ছবি : সংগৃহীত
বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে নিক জোনাসের স্ত্রী। ছয় বছর ধরে সুখী দাম্পত্যজীবন কাটাচ্ছেন তারা। তবে সম্প্রতি প্রিয়াঙ্কা তার আত্মজীবনীতে শেয়ার করেছেন এক অস্বস্তিকর ঘটনা, যা শুনে অবাক হবেন আপনিও।
প্রিয়াঙ্কা তার বইয়ে বলেন, ইন্ডিয়ানপোলিসের নর্থ সেন্ট্রাল হাই স্কুলে পড়াকালীন তার প্রথম প্রেমিক ববের সঙ্গে পরিচয় হয়। বব তখন দশম শ্রেণির ছাত্র। ফুটবল খেলায় খুব পারদর্শী ছিল সে। প্রিয়াঙ্কা ভাষায়, ‘বব ছিল সেই ধরনের ছেলে, যার সব গুণাবলী একটি adolescente মেয়ে চায়।’
একদিন প্রিয়াঙ্কা ও বব সোফায় বসে টিভি দেখছিলেন, হঠাৎ করেই প্রিয়াঙ্কার খালা ঘরের জানলায় আসেন। খালার তখন বাড়ি ফেরার কথা ছিল না। কিন্তু তিনি যখন দরজায় কড়া নাড়তে এগিয়ে আসছিলেন, এমন মুহূর্তে ভয় পেয়ে ববকে ঘরের আলমারিতে লুকিয়ে দেন প্রিয়াঙ্কা। বিপত্তি ঘটে তখনই। কারণ, ঘরে পা দিয়েই খালার সন্দেহ হয়। কিছু না বলেই সোজা চলে যান প্রিয়াঙ্কার ঘরে। আলমারির দিকে তাকিয়ে শুধু বলেন একটাই কথা, ‘আলমারিটা খোল।’
অবশেষে প্রিয়াঙ্কা বাধ্য হয়ে আলমারি খুলেন। সেখান থেকে বেরিয়ে আসে তার প্রেমিক। প্রিয়াঙ্কা জানান, ‘ এ ঘটনায় খালা মারাত্মক রেগে গিয়েছিলেন, আমি ভয়ে কাঁপছিলাম।’
প্রসঙ্গত, বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বর্তমানে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
এটিআর/

