Logo

প্রবাস

কানাডা আ.লীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:১৪

অ
কানাডা আ.লীগের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ইউনুস ও তার সহযোগীদের অসাংবিধানিক ও অবৈধভাবে ক্ষমতা দখলকারী দাবি করে পদত্যাগের দাবিসহ খুন, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজির প্রতিবাদে কানাডা আওয়ামী লীগের কর্মসূচি অনুষ্ঠিত।

কানাডার স্থানীয় সময় মঙ্গলবার (৮ এপ্রিল) অটোয়ার হাউজ অব কমন্সের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচি শেষে হাউজ অব কমন্সে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে কানাডার বিভিন্ন স্থান থেকে সহস্রাধিক অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কানাডা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, ১ নং সহ-সভাপতি আব্দুল কাদের মিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি মুন্সি বশীর, টরন্টোর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মইনুল হোসেন, মানবাধিকার চেয়ারম‍্যন উলিয়াম শ্লোন. মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে কানাডার প্রধানমন্ত্রী কে স্মারকলিপি প্রদান করা হয়।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন