Logo

প্রবাস

উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদে টরন্টোতে সমাবেশ

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৫২

অ
উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদে টরন্টোতে সমাবেশ

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনে বাধা ও উদীচী কার্যালয়ে হামলার প্রতিবাদে কানাডার টরন্টোতে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা সংসদ।

শনিবার (১৭ মে) টরন্টোর স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উদীচী কানাডা সংসদের সভাপতি সুভাষ দাশ, সাধারণ সম্পাদক মিনারা বেগম, সাংস্কৃতিক সংগঠক বিদ্যুৎ রঞ্জন দে এবং পিডিআই কানাডার সাধারণ সম্পাদক মনির জামান রাজু।

বক্তারা বলেন, দেশে এখন নারী-শিশুসহ কেউই নিরাপদ নয়। জাতীয় সংগীতে বাধা ও মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত আমাদের গভীর উদ্বেগে ফেলে দিয়েছে।

তারা আরও বলেন, জাতীয় পতাকা, সংগীত ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রবাসে থেকেও আমরা বাংলাদেশের সংকটে সবসময় পাশে আছি।

সমাবেশে বক্তারা বগুড়ায় উদীচী কার্যালয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন