Logo

প্রবাস

নিউইয়র্কের সড়কে ৩ বাংলাদেশিসহ নিহত ৪

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১৬:২৮

নিউইয়র্কের সড়কে ৩ বাংলাদেশিসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) রাতে নিউইয়র্কের ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য মতে, ক্লেভরেক এলাকার স্পুক রক রোডে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা মোহাম্মদ হেরামন (৬০) এবং বন্ধু ফাহিম হালিম (২৫)। অপর নিহত ব্যক্তি জুলিয়া রিচি (৬২)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না ও তার এক বছরের শিশু কন্যা। তাদের আলবানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিহত ও আহতদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় শেরিফ দপ্তর।

নিহত বাংলাদেশিদের জানাজা বুধবার (৮ এপ্রিল) বাদ জোহর ব্রঙ্কসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে মার্লবোরো মুসলিম মেমোরিয়াল কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন