Logo

প্রবাস

‎ইতালিতে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

ইতালি সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬

‎ইতালিতে যথাযোগ্য মর্যাদায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইতালির নাপোলিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (৬ সেপ্টেম্বর) এ উপলক্ষে নাপোলি বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন নাপোলি বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন নাপোলি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগ।

‎আলোচনা সভায় বক্তারা দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন।

এতে বক্তব্য রাখেন, নাপোলি বিএনপির সাবেক সহ-সভাপতি শামীম চৌধুরী, সাবেক সহ-সভাপতি রেজাউল ইসলাম চেয়ারম্যান, সাবেক সাংগঠনিক সম্পাদক জনি খান নাপোলি বিএনপি নেতা মশাহিদ চেয়ারম্যান, বাবুল হোসেন, শাহীন আহমদ ও হাবিব খান, নাপোলি মহানগর বিএনপির সভাপতি ইসাক দেওয়ান, সাধারণ সম্পাদক ফরহাদ মাতবর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কামাল, নাপোলি যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মজুমদার, সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগ।

‎এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু, আবিদ, রকিবুল, বুলবুল এবং আকিক হোসেনসহ নাপোলি বিএনপি, মহানগর বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

‎বক্তারা প্রবাসের মাটিতে দলের আদর্শ সমুন্নত রেখে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন