ছবি : সংগৃহীত
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭০ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ১২০ জন।
মঙ্গলবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, বরিশাল বিভাগের ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, সিলেট বিভাগের এক জন রোগী রয়েছেন।
বিগত বছরগুলোর মত চলতি বছরও পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি।চলতি বছর পুরুষদের ডেঙ্গুতে আক্রান্তের হার ৬০ শতাংশ এবং নারীতে আক্রান্তের হার ৪০ শতাংশ।
উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। যাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১০ জন।
এসআইবি/এমআই

